টেকনাফের শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় মানবপাচার চক্রের অন্যতম হোতা শাকের মাঝিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।আটককৃত শাকের মাঝিকে ব্যাপক জিজ্ঞেসবাদ করা হচ্ছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফের তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মানবপাচারকারী হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নেররমুন্ডার ডেইল এলাকার বাসিন্দা কবির আহমদের পুত্র শাকের মাঝি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আন্দামান সাগরে ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মানবপাচারকারীদের তালিকায় শাকের মাঝির নাম রয়েছে এর আগে তার দুটি নৌকা জব্দ করা হয়েছে। ওসি আরো জানান, আটক ব্যক্তি নিজেকে ইয়াবা কারবারির সঙ্গেও জড়িত বলে স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। বর্তমানে তাকে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও যাচাই-বাছাই চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে