Views Bangladesh Logo

সিলেট সীমান্তে পাচারকারীসহ গ্রেপ্তার ১০

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে একজন পাচারকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ মে) রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ মোট ৯ জনকে আটক করে বিজিবির স্থানীয় প্রতাপপুর বিওপির সদস্যরা। একই সময়ে তাদের বাংলাদেশে প্রবেশে সহায়তার অভিযোগে পাচারকারী চক্রের সদস্য আল আমিন আহমদকেও গ্রেপ্তার করা হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা পাচারকারীদের সহায়তায় বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল। মঙ্গলবার রাতে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ