Views Bangladesh Logo

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয় : ফলকার টুর্ক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয় বলে মন্তব‌্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সফরের বিষয়ে সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফলকার বলেন, জুলাই-আগস্ট মাসে হত্যার যথাযথ তদন্ত এবং বাংলাদেশের আর্থ-সামাজিক সংস্কারে সহায়তা করা জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অগ্রাধিকার। বাংলাদেশে অতীতে যেধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একটি ভিন্ন বাংলাদেশ দেখছি আমরা।

আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন বলেও মন্তব‌্য করেন তিনি।

গত ২৮ অক্টোবর দিবাগত রা‌তে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এরইমধ্যে সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার বিষয়ে আলোচনা করেন তিনি।

ফলকার টুর্ক আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ