Views Bangladesh Logo

লেখক শাহরিয়ার কবিরের মুক্তি দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর

সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের কয়েকটি মানবাধিকার সংগঠন।

৭৫ বছর বয়সী শাহরিয়ার কবির বর্তমানে গুরুতর অসুস্থ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং তিনি গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন বলেও দাবি করেছে সংগঠনগুলো।

দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তার ওজন দ্রুত কমে গেছে এবং হাঁটাচলায়ও সমস্যা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন গত ৫ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে শাহরিয়ার কবিরের আটককে বাংলাদেশের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন বলে উল্লেখ করে। পাশাপাশি তার মুক্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার সুপারিশও করা হয়।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি তিনটি দাবি জানানো হয়েছে—শাহরিয়ার কবিরসহ সব প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বন্দির দ্রুত মুক্তি, তাদের জন্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং দেশের সব কারাগারে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মানদণ্ড অনুসরণ করা।

এই আহ্বানে স্বাক্ষর করেছে- সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়াচ গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ