ঢাকার আস্তাকুঁড়ে পাওয়া গেল মানুষের পা
রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি ডাস্টবিন থেকে একজন মানুষের বিচ্ছিন্ন পা পাওয়া গেছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, পায়ের গোড়ালির ওপরে পা বিচ্ছিন্ন ও চারপাশে ব্যান্ডেজ বাঁধা ছিল। তার সন্দেহ, দু'দিন আগে কোনো হাসপাতাল থেকে সেটি ফেলে দেয়া হয়েছে।
‘ব্যান্ডেজিং এবং যেভাবে কেটে ফেলা হয়েছিল, তাতে বোঝা যায় যে, এটি চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছিলেন। রক্ত নেই, একদম শুকিয়ে গেছে। এই অংশের উৎপত্তি এবং কীভাবে এটি এখানে এসেছে, তা জানতে আমরা তদন্ত করছি’।
সম্প্রতি ডাকাতি, ছিনতাই, খুনসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কিত মোহাম্মদপুরবাসী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী লাগাতার অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে