পান্থকুঞ্জ পার্কে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের জন্য রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্কে গাছ কাটার ঘটনায় মানববন্ধন করেছে পরিবেশবিদ এবং স্থানীয়রা। এই নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) পান্থকুঞ্জ পার্কে গাছ রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় গাছ কাটার পাশাপাশি সবুজ জায়গা ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে নির্মাণকাজ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
এ ছাড়াও তারা পান্থকুঞ্জ পার্ক এবং এর আশপাশের হাতিরঝিলের ধ্বংসযজ্ঞের নিন্দা জানান। সেইসঙ্গে নগরীর উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে