Views Bangladesh Logo

‘রাক্ষস’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন হুমায়রা ঈশিকা

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রাক্ষস’ সিনেমার ‘তুমি ছাড়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে প্রশংসায় ভাসছেন তরুণ গায়িকা হুমায়রা ঈশিকা। গানটির দুটি সংস্করণ থাকলেও সলো ও সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ, যা ইতিমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সিনেমায় পুরো গানটি ব্যবহৃত হওয়ায় দর্শকদের কাছে এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।




গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ঈশিকা বলেন, সফট ভার্সনটি তার কাছে বিশেষ। দর্শকদের সরাসরি প্রশংসা তাকে নতুন করে অনুপ্রাণিত করছে। তিনি জানান, সিনেপ্লেক্সে গিয়ে অনেকেই গানটির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে ‘কাজল রেখা’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে তার সংগীতজগতে যাত্রা শুরু হয়। ওই সিনেমার ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। পাশাপাশি ইমরান মাহমুদুলের সঙ্গে গাওয়া ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়।

হুমায়রা ঈশিকা ‘ক্ষুদে গানরাজ ২০১৬’-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন। এছাড়া ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’-এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ‘বিআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর পুরস্কার অর্জন করেন।




পড়াশোনার পাশাপাশি নিয়মিত গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বেশি শ্রোতাপ্রিয়তা পাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ