Views Bangladesh Logo

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকায় আজ সোমবার ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

সংকটের শুরুতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।

প্রতিদিনই ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ