১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের (মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ) পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং বন্যাকবলিত জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় পরীক্ষা গ্রহণে জটিলতা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন