Views Bangladesh Logo

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতেই চলবে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি জানায়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলাগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

অন্যদিকে বন্যা পরিস্থিতির কারণে পূর্বঘোষণা অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ