Views Bangladesh Logo

বন্যার পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় প্রথম দিনে নিবন্ধিত ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাওয়া দৈনিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলাভিত্তিক হিসাবে, চট্টগ্রাম জেলায় ৫৬ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৫৫ হাজার ৩৮৫ জন, অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন এবং বহিষ্কৃত হয়েছেন একজন। কক্সবাজারে ৯ হাজার ৯২ জনের মধ্যে অনুপস্থিত ২৬৩ জন, রাঙামাটিতে ৩ হাজার ৯৬৬ জনের মধ্যে অনুপস্থিত ১০৯ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ২১৯ জনের মধ্যে অনুপস্থিত ১৫৪ জন এবং বান্দরবানে ২ হাজার ৬৯২ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৯৭ জন পরীক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় দুই সপ্তাহ পর এইচএসসি পরীক্ষা আবার শুরু হয়েছে। সব কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল বলে জানান তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ