চট্টগ্রামে ক্রেনের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে বন্দর নগরীর পতেঙ্গার ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নাফিসা। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র আরও জানায়, নিহত নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।
এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, নাফিসার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন