Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১১ জুন) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৩০৯টি এবং বিদেশে ৮টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের কেন্দ্র কোড, সংশ্লিষ্ট কলেজগুলোর তালিকা ও কোড এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্যও প্রকাশ করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা জ্যেষ্ঠ শিক্ষক কেন্দ্র-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা জেলা প্রশাসনের মাধ্যমে বোর্ড থেকে পরীক্ষার গোপনীয় সামগ্রী গ্রহণ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষার পর ওএমআর শিটের প্রথম অংশ সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত নিয়মে জমা দিতে হবে।

এছাড়া ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ ও সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে তা মূল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পর্যায়ে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ