৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা
আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করা হয়। একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পরীক্ষা সংক্রান্ত একটি সভাও অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা বোর্ডগুলো জুনের প্রথমার্ধে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করে এবং দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
এর আগে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষাকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে।
মাউশি সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা প্রতিপালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে