জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা: শামীম কায়সার
জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, ‘জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা?’
তিনি বলেন, বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হয়—জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্মের নামে বিভিন্ন ধরনের ‘ন্যারেটিভ’ তৈরি করা হলেও বাস্তবতা ভিন্ন। একই সঙ্গে সংসদে জবাবদিহিতা ও রাজনৈতিক আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
নারী স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে শামীম কায়সার বলেন, দাড়ি-টুপি থাকলেই নারী স্বাধীনতা বা হিজাব-নিকাবের প্রতি সম্মান নিশ্চিত হয়—এ ধারণা ঠিক নয়।
ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, রাষ্ট্রীয় সংবিধানে ধর্মীয় শব্দ সংযোজনসহ বিভিন্ন ক্ষেত্রে অতীতে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা রয়েছে এবং এ বিষয়ে নানা রাজনৈতিক বক্তব্য প্রচলিত রয়েছে।
এই সংসদ সদস্য আরও বলেন, ইসলামের মূল্যবোধ নিয়ে রাজনীতি করার দাবি অনেকেই করেন। তবে বাস্তবে নানা গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের অবস্থান সবসময় স্পষ্ট নয়। আমরা এমনও দেখেছি আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি।

মতামত দিন