পতনের মাত্র ছয় মাসেই কীভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ: সারজিস
সরকার পতনের মাত্র ছয়মাসেই আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম।
হরতাল ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এতো মানুষ হত্যার পরও কীভাবে তাদের এতো সাহস হয়?’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির কাষ্ঠে ঝুলবেন।’
বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে প্রদর্শনী পরিদর্শনে যান তিনি।
সারজিস বলেন, ২০২৪ সালের ‘গণঅভ্যুত্থানে’ সবচেয়ে বিপজ্জনক শক্তি ছিল যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই দল এখন নতুন কর্মসূচি ঘোষণা করে কীভাবে?

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে