Views Bangladesh Logo

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই গৃহবধূ স্থানীয় বাসিন্দা আব্দুল হকের স্ত্রী। আব্দুল হক একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি হোমিওপ্যাথি চিকিৎসাও করেন।

স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এর জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ