Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে ধর্ষণ থেকে আত্মরক্ষায় ব্লেড দিয়ে পাল্টা আঘাত গৃহবধূর

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে ব্লেড দিয়ে পাল্টা আঘাত করেন ওই গৃহবধূ।

গত শনিবার (সন্ধ্যায়) বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ ঘরে ফেরার পর তিনি ঘরে প্রবেশ করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, পরিস্থিতি বেগতিক দেখে তিনি আত্মরক্ষার জন্য হাতের কাছে থাকা ব্লেড ব্যবহার করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অভিযুক্ত ব্যক্তির শরীরের নিম্নাংশে আঘাত করলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত অবস্থায় অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত নিন্দনীয় এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

গজারিয়া থানার ওসি হাসান আলী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে শ্লীলতাহানির চেষ্টার সত্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ