Views Bangladesh Logo

কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগে হটলাইন ও কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল চালু

কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন এবং আইনগত সহায়তার জন্য লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগ, তথ্য, ছবি, ভিডিও, নথি ও ফ্যাক্ট-চেকের জন্য ০১৭০০-৭৬৩১৭৮ নম্বরে (হোয়াটসঅ্যাপ) বিশেষ হটলাইন চালু করা হয়েছে। এই নম্বরে বার্তা, ভয়েস কল এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠানো যাবে।

সভায় আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। একই সঙ্গে প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের অধিভুক্ত মাদ্রাসাগুলোর কার্যক্রম তদারকিতে পৃথক মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া কওমি মাদ্রাসা-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও আইনি পদক্ষেপের জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি লিগ্যাল প্যানেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ