Views Bangladesh Logo

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এই পদক্ষেপটি এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিয়ে সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে নেয়া হয় বলে জানা গেছে ।

গাজীপুর সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়ার নেতৃত্বে মঙ্গলবার (১৮ মার্চ) অভিযানটি চালানো হয়। এ সময় মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে তলব করে ঘোড়ার মাংস জবাই ও বিক্রির বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করা হয়।

জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ ঘোড়ার মাংস বিক্রি তাৎক্ষণিক বন্ধ করার নির্দেশ দেন এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণের ঘোষণা দেন।

উল্লেখ্য, ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকার স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ নিয়ে সোমবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন চৌধুরী। যেখানে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করার দাবি ওঠে। পরদিন অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়া বলেন, ‘২০১১ সালের প্রাণী জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা এবং বৈধ লাইসেন্স ছাড়া প্রাণী জবাই ও মাংস বিক্রি একটি শাস্তিযোগ্য অপরাধ। যার শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ