স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ভাঙচুর
রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করছেন আন্দোলনকারীরা।
জানা গেছে, সোমবার (৫ আগস্ট) বিকালে বাসার ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এ সময় ভাঙচুর চালায় তারা।
এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারযোগে পশ্চিমবঙ্গের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে