Views Bangladesh Logo

ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

‘গ্লোবাল ফ্রড সামিটে ২০২৬’ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

মন্ত্রী এই সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি তিনি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

এছাড়া, মন্ত্রী সাইডলাইন ইভেন্টে জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মন্ত্রী রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি টার্কিশ এয়ারলাইন্সে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

এই সম্মেলনে বিশ্বব্যাপী প্রতারণা রোধ ও আইন প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ