কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পুলিশ সদস্যদের সতর্ক করে বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি, তাদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা এখনো কাজে যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলব না। তাদের ক্রিমিনাল বলব।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে