Views Bangladesh Logo

পবিত্র রমজান শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ১৪৪৬ হিজরির পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

রোববার (২ মার্চ) থেকে রমজান শুরু হওয়ায় আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হবে, যে রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপর পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার খবর জানানো হয়। এরপর রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবিহর নামাজ জামাতে আদায় করেন।

মূলত তারাবিহ আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতিপর্ব শুরু হয়। আর ভোররাতে সাহ্‌রি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেছেন। ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসে ভোর থেকে সূর্যাস্তের মধ্যে মুসলমানরা রোজা রাখেন এবং খাওয়া-দাওয়া থেকে বিরত ও আত্মশুদ্ধির সাধনায় সংযম পালন করেন। এই মাসে দান-সদকা প্রদান এবং তারাবিহ নামে পরিচিত বিশেষ নামাজ পড়া হয়, যা রমজানের গুরুত্বপূর্ণ দিক।

মুসলমানরা বিশ্বাস করেন, এটি আত্ম-প্রতিফলন এবং আল্লাহর প্রতি তাদের ঈমান পুনর্নবীকরণের সময়।

রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি অফিস নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ