Views Bangladesh Logo

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ বুধবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে আজ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পালিত হচ্ছে। ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পাপাচারের অন্ধকারে নিমজ্জিত আরব জাহানকে আলোকিত করতে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে শান্তি, সত্য ও ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়ে এবং মদিনায় এক আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শেষে ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের মাধ্যমে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে আহ্বান জানিয়ে পৃথক বাণী দিয়েছেন দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাবিশ্বের ইসলাম ধর্মাবলম্বীর মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও এদিন নফল নামাজ আদায় করেন। কেউ কেউ রোজা রাখেন পালন। রাসুল (সা.)-এর সম্মানে কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও এই পুণ্যময় দিনটিতে রাজধানীর প্রধান সড়কগুলো কালেমাখচিত পতাকা ও জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে ।

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে এবং সংবাদপত্রসমূহের প্রকাশনাও বন্ধ রয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো।

দিবসটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, আশেকানে মাইজভান্ডারি এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিল, সিরাতুন্নবী (সা.) আলোচনা ও জশনে জুলুসের কর্মসূচি হাতে নিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ