Views Bangladesh Logo

আগে জাতীয় নির্বাচন দিন, পরে স্থানীয় সরকার: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে জাতীয় নির্বাচন দিন, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না’।

‘আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ফ্যাঁসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে। এটি দেশের মানুষও কোনোভাবেই মেনে নেবে না’- বলেন তিনি

উপদেষ্টাদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান, ‘যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদত্যাগ করুন। এরপর নির্বাচনে আসুন। সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারে থেকে এ ধরনের কোনো কার্যক্রম মেনে নেয়া হবে না’।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যশোরের টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

নিত্যপণ্যে মূল্য সহনীয় পর্যায়ে আনা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাঁসিবাদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধের দাবিতে দেশজুড়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করেও সফল হতে পারেননি। বিএনপি জনগণের দল। ১৭ বছর জনগণকে সাথে নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। গণআন্দোলনে এর চূড়ান্ত বিজয় এসেছে ৫ আগস্ট। অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কথা বলছে, ২০১৬ সালে খালেদা জিয়া সেই একই কথা বলেছিলেন। এটি নতুন কোনো বিষয় নয়। তারপরও ভোটের জন্য যতোটুকু সংস্কার দরকার ততোটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা আশাবাদী, ইউনূস সরকার দ্রুত জাতীয় নির্বাচন দেবে’।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যশোরের নওয়াপাড়ায় বন্ধ হওয়া কলকারখানা চালু ও ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক জাহানারা সিদ্দিকী, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ফিরোজা বুলবুল কলি ও সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ