Views Bangladesh Logo

সরানো হলো হাইটেক পার্কের এমডি ও বিটিআরসির দুই কমিশনারকে

 VB  Desk

ভিবি ডেস্ক

হাইটেক পার্কের এমডি জি এস এম জাফরুল্লাহ ও বিটিআরসির দুই কমিশনার শেখ রিয়াজ আহমেদ, মো. দেলোয়ার হোসাইনকে সরিয়ে দেয়া হয়েছে। এই কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে এসব কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এই কর্মকর্তা ছাড়াও শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ জহরুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বিভিন্ন দপ্তর ও প্রকল্পের মোট ২৮ জন কর্মকর্তাকে সরানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ