Views Bangladesh Logo

ময়মনসিংহে মাঝরাতে আগুনে পুড়ল ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ আগুনে ঝলমল সিনেমা হলসহ আশপাশের ১৫ থেকে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মাঝরাতে সিনেমা হলের পাশে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, রাত সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই আগুনে ঝলমল সিনেমা হলসহ এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশনের দোকান ও ব্যবহৃত কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

গৌরীপুরের ঐতিহ্যবাহী এ সিনেমা হলটি মূলত একটি শতবর্ষী জমিদার বাড়িতে অবস্থিত ছিল। জমিদার আমলের ঐতিহাসিক সেই ভবনটিকে রূপান্তর করে সিনেমা হল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন। তদন্ত শেষে আগুনে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ