Views Bangladesh Logo

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুন (৭৫) মারা গেছেন। তিনি অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফাতেমা মামুন ব্যাংকার হিসেবে কর্মজীবন শেষে অবসর নেন। মৃত্যুকালে তিনি মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ