লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ চলছে
লেবাননের সীমান্তে শনিবার (৫ অক্টোবর) ভোর থেকেই ইসরায়েলি সৈন্যদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রচণ্ড সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির মিলিশিয়া সংগঠনটি।
হিজবুল্লাহর সূত্রগুলো বলছে, ইসরায়েলের শত্রু সৈন্যরা আদায়েসেহ গ্রামের পৌরসভার আশেপাশে অগ্রসর হওয়ার প্রচেষ্টা শুরু করলে হিজবুল্লাহ যোদ্ধারা মুখোমুখি হয়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে