Views Bangladesh Logo

নির্বাচনে পিআরপি থেকে লড়বেন হিরো আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিপলস রাইটস পার্টির (পিআরপি)  প্রার্থী  হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন  হিরো  আলম নামে পরিচিত আশরাফুল হোসেন আলম ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর)  বিকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।

পিপলস রাইটস পার্টি বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে থাকা জোটের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাচেলরস সোসাইটি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি এবং বাংলাদেশ বাংলাদেশ সাত সংগ্রামী ভোটার পার্টি।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে দুটি আসনেই হারেন তিনি।

পরে নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন হিরো আলম। এরপরে জুলাই মাসে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে এবারও জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ