Views Bangladesh Logo

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের মামলায় হিরো আলম গ্রেপ্তার

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে পুলিশ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে হিরো আলম প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালান। এছাড়া, অভিযোগ রয়েছে যে, মিথিলাকে গর্ভপাত করাতে বাধ্য করা হয়। অভিযোগ অস্বীকার করায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথিলা মামলাটি দায়ের করেন।

পিবিআই তদন্তের প্রাথমিক প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ