Views Bangladesh Logo

রোববার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কথা বলবেন হিরো আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করবেন আশরাফুল হোসাইন আলম, যিনি হিরো আলম নামে সুপরিচিত। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।

ভিউজ বাংলাদেশকে হিরো আলম বলেন, রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবেন এই ইউটিউবার।

কিছুদিন আগেই প্রার্থিতার বৈধতা ফিরে পাওয়ার পরও কেন এমন সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আগামীকাল আমি এ বিষয়ে বিস্তারিত বলবো।'

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের জানান দেন হিরো আলম। পোস্টে তিনি জানান, ১৭ ডিসেম্বর তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের কথা জানাবেন।

গত ৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) অংশগ্রহণের জন্য প্রার্থী হতে হিরো আলম তার মনোনয়ন ফরম জমার কথা নিশ্চিত করেন। তবে সঠিকভাবে ফরম পূরণ না করায় ওই অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। পরে ৬ ডিসেম্বর হিরো আলম নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। ডিসেম্বরের ১০ তারিখ তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয় ইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ