Views Bangladesh Logo

বাজারে এলো ‘হেলিও ৪৭’, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ৪৭’ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এনএফসি এবং বড় ব্যাটারিসহ বেশ কিছু আধুনিক সুবিধা রয়েছে ফোনটিতে। দেশের বাজারে এর দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা।

হেলিও ৪৭ মডেলে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। এর সঙ্গে রয়েছে ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনে র‍্যামের সক্ষমতা আরও বাড়ানো যাবে।

ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

হেলিও ৪৭-এর অন্যতম উল্লেখযোগ্য দিক এর ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে। ধুলা এবং পানির ছিটা থেকে সুরক্ষায় ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং।

নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক সুবিধা রয়েছে। সংযোগের ক্ষেত্রে এনএফসি, জিপিএস, ওয়াই-ফাই ও ওটিজি সুবিধা পাওয়া যাবে। ফোনটি এমেরাল্ড গ্রিন, নেভি ব্লু ও কার্বন ব্ল্যাক রঙে বাজারে পাওয়া যাবে। ক্রেতাদের জন্য থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ