Views Bangladesh Logo

৭২ ঘণ্টায় ৩ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক সতর্কবাতায় বলা হয়, ‘সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী বর্ষণ (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) হতে পারে।’

এ ছাড়াও মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ