৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ জেলায় ঝড়ের আভাস
আগামী ৪৮ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। একই সঙ্গে ঢাকাসহ ১৮টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, টানা এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম শহরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে।
এদিকে বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মতামত দিন