খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের তুমুল গোলাগুলি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের চিকনচাকন কারবারি পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (মূল) সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে প্রায় ২০০ থেকে ৩০০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিছু সময় গোলাগুলির পর পরিস্থিতি শান্ত হয় এবং বর্তমানে গুলিবিনিময় বন্ধ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন