Views Bangladesh Logo

দেশের ২৫ জেলায় বইছে তাপপ্রবাহ, ভারী বর্ষণের সম্ভাবনা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ২৫ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। একই সঙ্গে গতকাল রাত ও আজ দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তবে তা বেশ কিছু স্থান থেকে কমতে শুরু করবে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক অঞ্চলে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রাজধানী ও এর আশপাশের এলাকার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ