Views Bangladesh Logo

১৪ অঞ্চলে তাপপ্রবাহ, চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেশের বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বুধবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির এলাকা কিছুটা পরিবর্তন হবে। ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্র ও শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই দুই দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বেশিরভাগ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ