সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
সারা দেশে তাপপ্রবাহের প্রকোপ আরও কিছুদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও মৌসুমি প্রভাবে সিলেট বিভাগের কিছু অংশে এবং ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না। আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।
বুধবার (২৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সিলেটে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে