Views Bangladesh Logo

আরও ৩ দিন বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা বা তিন দিন অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (তিন দিন) অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

গত ৩১ মার্চ থেকে দেশের ওপর দিয়ে টানা মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। সেই মেয়াদ শেষ হয়েছে শনিবার (২৭ এপ্রিল)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ