Views Bangladesh Logo

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর শুনানি মঙ্গলবার

 VB  Desk

ভিবি ডেস্ক

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান এই ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানির দিন আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই দিন ধার্য করেন।

‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা চলতি বছরে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। লিভ টু আপিলটি আজ কার্যতালিকায় ৬ নম্বর ক্রমিকে ওঠে।

ক্রম অনুসারে বিষয়টি উঠলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক আদালতকে বলেন, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হতে পারে।

এ সময় আদালত বলেন, আগামীকাল শুনানির জন্য রাখা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ