গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ২৯,৪১০
ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ২৯,৪১০ জন নিহত হয়েছে। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)চহামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৯৭ জন নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯,৪১০ জনে।
এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯,৪৬৫ জন আহত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে