চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান।
আগামী ১৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি এর আগেও চিকিৎসাসেবা নিতে সিঙ্গাপুরে গেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে