Views Bangladesh Logo

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে আহ্বান জানান, যাতে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ কমে। 

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘গ্রাম বা উপজেলা পর্যায়ে জটিল রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা করা গেলে জেলা হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ পড়বে না এবং সেখানকার গুরুতর রোগীরাও সময়মতো চিকিৎসা পাবেন।’

তিনি জানান, বর্তমানে ইউনিয়ন পর্যায়ের ক্লিনিক ও হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাব রয়েছে, এতে উপজেলা ও জেলা হাসপাতালগুলোও চ্যালেঞ্জের মুখোমুখি।

উপদেষ্টা বলেন, ‘চিকিৎসার জন্য ডাক্তার, প্রযুক্তিবিদের সমন্বয় প্রয়োজন। এই সমন্বয়ের যেকোনো একটি ব্যাহত হলে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব হয় না।’

তিনি উল্লেখ করেন, ২২০০ শয্যাবিশিষ্ট সিএমসিএইচ প্রায়শই প্রতিদিন ৩৫০০ রোগীকে সেবা প্রদান করে থাকে, যা বড় ধরনের চাপ সৃষ্টি করে।

এছাড়া তিনি জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন প্রায় তিন থেকে চার মাস ধরে বকেয়া রয়েছে, যার ফলে অনেক কর্মচারী রোগীদের কাছ থেকে অর্থ দাবি করে থাকেন।

তাদের বেতন বিলম্বিত হওয়া উচিত নয় বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ