Views Bangladesh Logo

রাজধানীতে সাত টুকরো মস্তকবিহীন মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় একটি ভবনের বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির মস্তকহীন ও খণ্ড-বিখণ্ড অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বিকেলে মাণ্ডা আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’র সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি একজন পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনাজ ভিলার বেজমেন্টের নিচে পলিথিনে মোড়ানো সন্দেহভাজন কিছু বস্তু দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা মুগদা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিন উম্মোচন করে এক ব্যক্তির শরীরের হাত-পাসহ সাতটি খণ্ড অংশ উদ্ধার করে।তবে মরদেহের কাটা মাথাটি সেখানে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক মো. আবু রায়হান বলেন, ‘বিকেলে খবর পেয়ে আমরা মাণ্ডা প্রথম গলির আব্দুল গনি রোডের ওই ভবনের বেজমেন্ট থেকে অর্ধগলিত খণ্ডিত মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরকে হাত-পাসহ মোট সাতটি টুকরা করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশের ধারণা, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লাশ খণ্ড-বিখণ্ড করে এখানে ফেলে রেখে গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ