রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি
রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।
এদিকে এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া, রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে