প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগ বন্ধের প্রজ্ঞাপন কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের ধারা বাতিল করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১০ নভেম্বর) এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল। তবে পরবর্তীতে ২ নভেম্বর ওই নিয়োগের ধারা বাতিল করে সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করেই এই রিট আবেদন করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে