Views Bangladesh Logo

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন।

এ বিষয়ে তিনি বলেন, ‘সিএমএম আদালতে বিচারাধীন রয়েছে ১০টি মামলা। এসব মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর কারণে তার জামিন আবেদন করা হয়, যা ১২ ডিসেম্বর নিম্ন আদালত গ্রহণ করেননি। এ অবস্থায় জামিন আবেদনগুলো গ্রহণ করে আইন অনুসারে নিষ্পত্তির নির্দেশনা চেয়েই রিটটি করা হয়। তবে এর মধ্যে পল্টন থানার একটি মামলায় গতকাল মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোয় ৯ মামলার ক্ষেত্রে জামিন আবেদন গ্রহণ করে আইন অনুসারে তা নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের করা পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ ডিসেম্বর হাইকোর্টে করা রিটে দেখা যায়, ১০টির মধ্যে পল্টন থানার সাতটি এবং রমনা থানার তিনটি মামলার কথা উল্লেখ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ