Views Bangladesh Logo

ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ আদালতের

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫–এর ধারা ৬(গ) কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশে ইতোমধ্যে আমদানি করা ভ্যাপ ও ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাণিজ্য সচিব, কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। আইনজীবীরা জানান, আইনের ৬(গ) ধারায় ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ই-সিগারেট, ভ্যাপ, ই-লিকুইড), হিটেড টোব্যাকো প্রডাক্টসসহ বিভিন্ন পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিপণন ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে এবং তা লঙ্ঘন করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

মাসদুজ্জামানসহ ৪১ জন ব্যবসায়ী এ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত রুল জারি করার পাশাপাশি দেশে ইতোমধ্যে আমদানি করা ভ্যাপ ও ই-সিগারেট জব্দ না করার নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ